1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি; হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় একটি মোটরসাইকেল ও একটি ধারালো ডেগার জব্দ করা হয়।

বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়া ব্যবসার নগদ টাকা নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ধাওয়া করে দুই যুবককে আটক করতে সক্ষম হন। আটককৃতদের কাছ থেকে একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন, পৈল উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে মো. আল আমিন (২৮) এবং পাইকপাড়া এলাকার মৃত আসলাম খানের ছেলে মো. আরমান আলী (২৪)।

স্থানীয়দের দাবি, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক দুই ব্যক্তি ওই এলাকায় সংঘটিত ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews