1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট থানার রাজার বাজার এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এই বাজারজুড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা, যেখানে দিন-রাত সমান তালে বিক্রি হচ্ছে ইয়াবা, বাংলা মদ ও গাঁজা।

চিকিৎসক শূন্য রাজার বাজারের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে ইয়াবা আর গাঁজার পুড়িন্দা বিক্রি করা হয় এবং ভেতর বাজারের প্রাচীর ঘেরা পরিত্যাক্ত আখ গবেষণা ইনিস্টিউট ভবনের পেছন দিয়ে ঢুকে মাদক সেবীরা ইয়াবা সেবন করে যাচ্ছে সার্বক্ষণিক। যা অত্যান্ত উদ্বেগজনক!

স্থানীয়রা জানান, রাজার বাজার অঞ্চল ঘেষা নদীর পূর্ব পাড়ের মহদিরকোণা গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া, দামোদরপুর গ্রামের প্রীতম দাস ও আশ্রাবপুর গ্রামের জামাল মিয়াসহ আরও বেশ কয়েকজন স্থানীয় যুবক রাজার বাজার এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা করায় মাদকসেবীদের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এতে সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষাপ্রতিষ্ঠান সমৃদ্ধ রাজার বাজারসহ আশপাশের এলাকার কিশোর ও শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ ঝুঁকিতে পড়বে।

চুনারুঘাট থানার আওতাধিন রাজার বাজার অঞ্চলকে মাদক মুক্ত করে ইয়াবা আসক্ত সন্তানদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্থানীয়রা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews