1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :

ধরাছোঁয়ার বাইরে চুনারঘাট সীমান্তের মা*দ*ক সম্রাট কদ্দুছ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

সীমান্ত প্রতিনিধি: হবিগঞ্জের সীমান্ত উপজেলা চুনারঘাটের ১নং গাজীপুর, ২নং আহম্মদাবাদ, ৩নং দেওরগাছ ও ১০নং মিরাশী ইউনিয়নে মা*দকের ভয়াবহ আগ্রাসনে বিপর্যস্ত জনজীবন। অবাধে মা*দক কেনাবেচার ফলে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের শেষপ্রান্তে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের সাথে সখ্যতা রেখে এই মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন কদ্দুছ নামের এক যুবক। নিজেকে বিজিবি’র লোক দাবি করে সে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এই অ*বৈ*ধ কারবার।

​অভিযুক্ত কদ্দুছ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের খালেক মিয়া ওরফে বকরি খালেকের ছেলে। সে একাই ৪ ইউনিয়নের মাদক ব্যবসার গডফাদার। বিভিন্ন এলাকায় এজেন্ট দিয়ে ব্যাবসা চালাচ্ছে মনের আনন্দে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একসময় সামান্য বুংগা ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও খুব অল্প সময়ের ব্যবধানে মা*দ*ক ব্যবসায় জড়িয়ে এখন অঢেল সম্পদের মালিক বনে গেছে। সুত্রের ভাষায় ​স্থানীয় এক নেতার সেল্টারে মা*দক বাণিজ্য করায় প্রশাসন ম্যানেজ করতে কষ্ট হয় না। ৪ ইউনিয়নে নিজ পছন্দের ছেলেরা তার সাব এজেন্ট। তার এই বেপরোয়া কার্যকলাপে ৪ ইউনিয়নের উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ প্রতিনিয়ত মা*দকের নে*শায় আ*সক্ত হয়ে পড়ছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কদ্দুছের মা*দ*ক ব্যবসার বিষয়টি সবার জানা থাকলেও অজানা কারণে সে বরাবরই প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থাকে। সচেতন মহল মনে করছেন, কুদ্দুছের কর্মকাণ্ডে দ্রুত লাগাম টানা না গেলে ৪ ইউনিয়নের সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে।

​এ বিষয়ে স্থানীয় অভিভাবকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ হু*মকির মুখে। প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে মা*দক সম্রাট কদ্দুছকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

এই বিষয়ে চুনারঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, চুনারঘাটে মা*দকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলমান আছে, গত মাসে মা*দক মা*মলায় ১৮ জনকে আ*টক করা হয়েছে, চুনারঘাট থানা পুলিশ মা*দকের বিরুদ্ধে জিরো টরারেন্স ঘোষনা করেছে, এলাকায় যারা মা*দক ব্যবসা করছে তাদের কোনো ছাড় হবেনা, কদ্দুছের বিষয়ে আমরা এর আগেও অভিযোগ পেয়েছি, খুব দ্রুত আমরা তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​মা*দকের এই অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

বিশেষ মহলের দাবি বিজিবির এজেন্ট হিসেবে পরিচিত সবুজ মিয়ার হাত ধরে কদ্দুছ এই জগতে সম্রাট হয়ে উঠে। সে সবুজ মিয়ার এলাকার মুকুট হীন সম্রাট।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট