1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

রাজার বাজার প্রকাশ্যে মাদক বেচাকেনা, অভিযানের দাবি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: চুনারুঘাটের রাজার বাজার এখন ‘মাদকের হাট’ হিসেবে পরিচিতি পেয়েছে স্থানীয়দের কাছে। অভিযোগ উঠেছে, এই বাজারজুড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা, যেখানে দিন-রাত সমান তালে বিক্রি হচ্ছে ইয়াবা, বাংলা মদ ও গাঁজা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের বাসিন্দা কালা নামের এক ব্যক্তি নিজ বসতঘর থেকেই বাংলা মদের ব্যবসা পরিচালনা করছেন। তিনি পেশায় কৃষক হলেও তার বিরুদ্ধে অতীতেও মাদকসহ আটক হওয়ার অভিযোগ রয়েছে এবং চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।

অভিযোগ রয়েছে, কালা সম্প্রতি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাহার সাথে রয়েছে প্রকাশ্যে ইয়াবা বিক্রির হোতা জামাল ও জয়নাল গং।

তারা প্রকাশ্যে দাবি করছে যে, ক্ষমতা আছে বলেই গ্রামে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন, ফলে তাদের কাছ থেকে মাদক কিনতে আসা কেউ ধরা পড়বে না। এ কারণে প্রতিদিন সন্ধ্যার পর উঠতি বয়সের তরুণদের ভিড় জমে বাড়ির আশপাশে।

এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকা থেকে মাদকের চালান এনে রাজার বাজার এলাকায় খুচরা বিক্রি করছেন স্থানীয় কয়েক যুবক। অথচ পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর অভিযান চোখে পড়ছে না।

সম্প্রতি এক যুবক জয়নালের হাত থেকে ইয়াবা কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন। পরে তিনি জনতার কাছে স্বীকার করেন যে, জয়নালের কাছ থেকেই তিনি মাদক সংগ্রহ করেছেন।

এদিকে, একি গ্রামের বাসিন্দা হয়েও মাদকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মাসুক মেম্বারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাদক ব্যবসার অর্থের মাধ্যমে তিনি প্রভাবশালী মহলকে ‘ম্যানেজ’ করে চলেছেন।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে রাজার বাজারসহ আশপাশের এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ ঝুঁকিতে পড়বে।

এ অবস্থায়, রাজার বাজারে জরুরি ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews