মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

চুনারুঘাটের তরুণ ইংল্যান্ড লেবার পার্টির কাউন্সিলর

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম:  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান জাফর নিয়াজ ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি থেকে বার্ডফুড শহরে কাউন্সিলর নির্বাচিত হন

জানযায়, জাফর নিয়াজ উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রায় ১৭ বছর আগে বৃটেনে যান,শিক্ষা লাভ এর পর তিনি ইংল্যান্ডের স্থায়ীভাবে বসবাস  এবং নিজেকে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও একজন সফল ক্রীড়াবিদ হিসাবে গড়ে তুলার চেষ্টা করেন।

পরিশ্রম আর মেধা দিয়ে তিনি লেবার পার্টির সাথে সম্পৃক্ত হন এবং প্রথম নির্বাচনেই বাজিমাত করেন।

ইংল্যান্ডের মাটিতে এত অল্প বয়সে কাউন্সিলর হওয়ার নজির তিনিই গড়লেন।

জাফর এর সফলতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আলহাজ্ব আঃ কাদির লস্কর,আবু তাহেব, সাবেক মেয়র নাযিম উদ্দিন শামসু,সাইফুল ইসলাম রুবেল ও কাউন্সিলরগণ।

চুনারুঘাট প্রেস ক্লাবের সভপতি মোঃ ফারুক উদ্দিন চৌঃ,সাবেক সভাপতি কামরুল ইসলাম,জামাল হোসেন লিটন,সাংবাদিক ইউনিটি সভাপতি আবুল কালাম আজাদ,সাংবাদিক উন্নয়ন সংস্থা সভাপতি সারোয়ার নেওয়াজ শামীম সহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

জাফর নিয়াজ পৌর শহরের মৃত মোঃ ছুরুক আলীর  ছোট সন্তান এবং দুইবারের কাউন্সিলর রহম আলী ও সাংবাদিক সারোয়ার নেওয়াজ শামীম এর ভাই।

তার সফলতায় তরুণ প্রজন্ম এগিয়ে যাবে বলে আশা করছি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews