1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে লক্ষাধিক টাকার মহাসড়কের গাছ নিধন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং লোহার ব্রিজ এলাকা থেকে চান্দপুর চা বাগান বাজার পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি গাছ কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কাটা গাছগুলো বন বিভাগের মার্কিং করা ছিল। অর্থাৎ এগুলো সরকারি সম্পদ হিসেবে সংরক্ষিত ছিল এবং যথাযথ প্রক্রিয়া ছাড়া কাটার কোনো সুযোগ নেই। কিন্তু রহস্যজনকভাবে দুর্বৃত্তরা রাতের আঁধারে একের পর এক গাছ কেটে নিয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এত বড় একটি ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো কার্যকর নজরদারি ছিল না। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এভাবে গাছ কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। তাদের মতে- প্রশাসন যদি সঠিকভাবে নজরদারি করত, তাহলে এমন ঘটনা ঘটতো না। এই গাছগুলো সরকারের সম্পদ। এগুলো কেটে নেওয়ার মাধ্যমে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews