1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

ক্যাম্পাস প্রতিনিধি: ময়মনসিংহে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ এপ্রিল ২০২৬ রবিবার দুপুর ২টায় আনন্দ মোহন কলেজ মাঠে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রগতিশীল ছাত্র আন্দোলন ও সংগঠনের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরা হবে।

উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আনন্দ মোহন কলেজের ঐতিহাসিক মাঠে, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ বছর তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ঐক্যবদ্ধ সংগ্রামে ভাঙো সাম্রাজ্যবাদের শেকল’ স্লোগানকে ধারণ করে কর্মসূচি পালন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি শিপন হৃদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক স্বপন সূত্রধর। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা বক্তব্য রাখবেন এবং সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও আন্দোলন নিয়ে আলোচনা করবেন।

কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে পরিবেশনা করবে ব্যান্ড ‘SARK’, ‘রঙের বাউল ফেরদৌস’ এবং ‘অভীক নৃ’। সমাবেশ শেষে আনন্দ মোহন কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হবে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

আয়োজক সূত্র জানায়, ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মূল লক্ষ্য সাম্রাজ্যবাদ ও সব ধরনের শোষণের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা। জেলা সংসদের সভাপতি শিপন হৃদয় জেলার সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল চিন্তার মানুষদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews