1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক   আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন আহম্মদাবাদে ভূয়া ভিসায় অর্থ আত্মসাতের অভিযোগ আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু দোয়া চাইলেন চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র বাগুনী পাড়া গ্রামের খুরশেদ আলী আর নেই, শত মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

শায়েস্তাগঞ্জে মাদকের অভিযোগে ২ব্যক্তিকে ইউএনও-র জেল জরিমানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন: শায়েস্তাগঞ্জে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে ১ বছর জেল ও ৫০টাকা জরিমানা করেছেন শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।

অভিযুক্তরা হলেন- মাদক বিক্রেতা উপজেলার শেরপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আব্বাস মিয়া (৫০) ও মাদক সেবনকারী প্রাণ আরএফএল এ চাকুরীরত গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জ গ্রামের কামাল উদ্দিনের পুত্র ইব্রাহীম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ২৫ এপ্রিল বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় মাদক ব্যবসায়ী আব্বাস মিয়া তার বসত ঘরে প্রাণ আরএফএল এ চাকুরিরত ইব্রাহীমের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রি করে।

বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে কৌশলে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাশেম ও এএসআই ইকবাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের নিকট নিয়ে গেলে তিনি আটককৃত মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীকে ১ বছর করে জেল ও ৫০ টাকা করে জরিমানা করেন।

গতকালই তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট