1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারঘাটে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই মাদকসহ ধরা রিয়া 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

স্থানীয় সংবাদদাতা: গাঁজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন কালিশিরি বাজারের চা দোকানদার শের আলীর স্ত্রী রিয়া মনি। চুনারঘাট থানার অভিযানে রিয়া মনি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১০কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটক মাদক সরবরাহকারী নারী এবং মাদক বহনকারী মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান।

ঘটনা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত নারী রিয়া মনি (২৮)। জানা যায়, বাড়িতে দেড় বছর বয়সী রিয়ার এক কন্যা সন্তান রয়েছে।

রিয়া জানিয়েছেন, তার স্বামী চুনারঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি বাজারের চা দোকানদার শের আলী ও স্থানীয় এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি থেকে পরিত্রাণ পেতে শের আলীর কথা মতো বুধবার (২২ এপ্রিল) ভোরে মাদকবহন কাজে নিয়োজিত একি গ্রামের জাকির হোসেনের ছেলে মানিককে সঙ্গে নিয়ে ১০ কেজি গাঁজাসহ টমটম যোগে চুনারঘাটের উদ্দেশ্যে বের হন।

থানার এসআই আক্তার হোসেন বলেন, মোবাইলে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। বাল্লা রোডের কাছুয়া নামকস্থানে গিয়ে একটি অটোরিক্সা তল্লাশি চালালে আমরা তাদের সঙ্গে থাকা দুই ব্যাগে মাদক খুঁজে পাই। তখন গ্রেপ্তারকৃত রিয়া জব্দকৃত গাঁজার মালিক হিসাবে স্থানীয় এক যুবককের নাম বলেন।

চুনারুঘাট থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘বুধবার সকালে মােবাইলে একটি কল পেয়ে ফোর্স পাঠাই।

গ্রেপ্তারকৃত নারী রিয়া মনি বলেন, আমার স্বামী শের আলীর মন রক্ষায় আমি এই কাজে আসি। আমার স্বামী স্থানীয় এক যুবককে নিয়ে আমাকে সন্দেহ করতেন। সেই থেকে রক্ষা পেতে বুদ্ধি করে এই কাজ করেছি। আসলে আমি চেয়েছি, সে যেন আমাকে সন্দেহ করতে না পারে।’

বর্তমানে ওই ১০ কেজি গাঁজার মামলায় রিয়া ও মানিক হবিগঞ্জ কারাগারে রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews