1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মোঃ আমীর হোসেন সোহাগ: সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হল চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দেশ থেকে আসা প্রফেসর দং ইউ ছেন, পার্টি স্কুল, সিপিসি কেন্দ্রীয় কমিটি, চীন এবং রবীন্দ্র বিশেষজ্ঞ।

চীন দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলা ভাষা নিয়ে চর্চা করেন। তিনি বলেন, বাংলা ভাষাকে তিনি ভালবাসেন, বাংলা ভাষার অনেক জ্ঞানী গুণী, লেখক আছেন যাদেরকে তিনি মন থেকে ভালবাসেন। তিনি আরও বলেন বাংলা ভাষা ও চীনা ভাষার চর্চা বাংলাদেশ ও চীন গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিউ জিয়ান। লিউ জিয়ান বলেন, তিনিও বাংলা ভাষাকে ভালবাসেন, ভালবাসেন বাংলাদেশ কে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি মেধাবী ছাত্রী মীম ইসলাম ও ইমন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেমুসাস সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ছড়াকার মোয়াজ আফসার, লেখক মাহফুজ জোহা, কবি ইশরাখ জাহান জেলি, লেখক ড.এমএ মোস্তাক, আলহাজ্ব কাপ্তান হোসেন, লেখক ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, রুবেল হোসেন, কামাল আহমেদ সহ অসংখ্য গুণীজন, লেখক, সংগঠক, আবৃত্তিকার, কবি, সাহিত্যিকসহ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক কামরুল আলম এবং সভাপতিত্ব করেন কবি ও লেখক অধ্যক্ষ মাসউদ খান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews