1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পিছিয়ে পড়া শিক্ষার নেপথ্যে রাস্তা ও নৌকার দুর্ভোগ  চুনারুঘাটে সিলিকা বালু পাচার কালে ১ জনকে কারাদন্ড, মুল হোতারা অধরা হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২ কাজল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুনারুঘাট চেম্পিয়ন বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ঘরগাও গ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম ডিসিপি মাঠে চুনারুঘাট ফুটবল একাডেমির ফাইনাল আজ  সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান  নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি

লাখাইয়ে চুরির মোটরসাইকেলসহ যুবক আটক; পুলিশে সোপর্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

পারভেজ হাসান, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার পূর্ব বুল্লা গ্রাম থেকে মোটরসাইকেল ও স্মার্টফোন চুরি করে পালানোর সময় মনতৈল এলাকায় সে ধরা পড়ে।

আটককৃত যুবকের নাম মো. আকিব তালুকদার (২১)। সে উপজেলার বেগুনাই গ্রামের তালুকদার হাটির মোশাহিদ তালুকদারের ছেলে।

ভুক্তভোগী তৌহিদ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, রোববার ভোরে চোরচক্রটি তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও দামি স্মার্টফোন নিয়ে চম্পট দেয়। পালিয়ে যাওয়ার সময় উপজেলার মনতৈল কোনার বাড়ি নামক স্থানে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ধাওয়া করে আকিবকে আটক করে। তবে এ সময় তার সাথে থাকা আরও তিন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং পালিয়ে যাওয়া সহযোগীদের নাম প্রকাশ করে। জানা গেছে, ওই সহযোগীদের বাড়িও পূর্ব বুল্লা গ্রামে। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাখাই থানা পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এই আটকের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট