1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

ইজারার টাকা জমা না দিয়েই বালু উত্তোলন শুরু: অভিযোগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

স্থানীয় সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার অংশের বালুমহালের নতুন ইজারা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সরকারি দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপি ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পান। নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ মোট পরিশোধযোগ্য অর্থ দাঁড়ায় প্রায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার আগেই ইজারাদার বালু উত্তোলন ও বিক্রি শুরু করেছেন। এ ঘটনায় জনমনে সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে স্থানীয় জনগণ ৬টি ড্রাম ট্রাক আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো নিজেদের জিম্মায় নেয়। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদার বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট