1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নাহিদ হাসান: বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম এ হান্নান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল।

জানা যায়, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান নবগঠিত এ জেলা কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটি গঠনের পর হবিগঞ্জ জেলার সকল উপজেলা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা সংবাদ জগতে সত্য প্রকাশ, ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে।

এ বিষয়ে সদস্য সচিব সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল সকল সাংবাদিকদের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews