1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

রাজার বাজারে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন।

জানা যায়, রাজার বাজার থেকে বগাডুবি পর্যন্ত এলজিইডি’র এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন। এমনিতেই রাস্তাটি প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত; এর ওপর রাস্তার উল্লেখযোগ্য অংশ কেটে ড্রেন নির্মাণ করায় পথচারীদের দুর্ভোগ বাড়বে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ৫০ থেকে ১০০ ফুট রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে জলাবদ্ধতাও সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে। প্রায় ১০০ এর অধিক পরিবারের কৃষিজমি এবং শুকদেবপুর বগাডুবি গ্রামের ধানি জমির পানি নিষ্কাশন হয় এই নালা দিয়ে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল নিজেদের সুবিধা হাসিলের জন্য এ কাজ করছে। স্থানীয় সরকার বা এলজিইডি কারো পক্ষ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম বলেন, “এ ধরনের কোনো কাজে এলজিইডি’র পক্ষ থেকে কোন অনুমতি নেয়া হয়নি।” একই কথা জানান আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। তিনি দাবি করেন, রাজার বাজারের জনৈক ব্যবসায়িক জামান এ কাজের সঙ্গে জড়িত।

উপজেলা প্রকৌশলী আরও জানান, এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বর্তমানে জনসাধারণের বাধার মুখে কাজ বন্ধ আছে। তবে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট