1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শাবানার কবল থেকে মাধবপুরবাসীকে রক্ষার দাবি মন্ত্রী আসবেন, তাই জোড়াতালির সংস্কার: ক্ষোভ মাধবপুর এলাকাবাসীর শব্দকথা’র ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডার আয়োজন ৪ এপ্রিল  ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন পানির পথ রুদ্ধ, খাল দখল ও অবৈধ বাঁধে পরিবেশ ও জীবিকার গভীর সংকট হবিগঞ্জে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে পাঠ্যচক্র ও দেয়ালিকা প্রকাশ চুনারুঘাটের কীর্তিমান সি আর দত্তের বীরত্বগাথা জীবনী সরকারি পরিষেবায় দলিত ও চা জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক সভা বনদস্যূ সুমনের তান্ডবে রেমা কালেঙ্গা এখন জঙ্গল সলিমপুর! আহম্মদাবাদের সম্ভাবনাময় প্রার্থী লিটন জমাদার

সিলেট-১ আসনে আব্দুল মুক্তাদির নির্বাচিত: অভিনন্দন জানালেন জহিরুল হক (হিরু)

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদির-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৩৬ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থী এএইচএম জহিরুল হক (হিরু)।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট-১ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও এলাকার সার্বিক অগ্রগতির প্রত্যাশায় তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নবনির্বাচিত সংসদ সদস্য জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রাখবেন—এমন বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে নবনির্বাচিত এমপি কার্যকর ভূমিকা রাখবেন বলে ৩৬ নম্বর ওয়ার্ডবাসী আশাবাদী।
শেষে জহিরুল হক (হিরু) নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট