1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

কালেঙ্গা বনে গাছ কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, ৪০ টুকরা কাঠ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা ফরেস্ট রেঞ্জের নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগ ও একটি সংঘবদ্ধ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপুল পরিমাণ সেগুন ও আকাশমনি কাঠ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর এলাকায় খোয়াইছড়া ও বৈরাগীর টিলা সংলগ্ন বনে হাইকোর্ট থেকে সদ্য জামিনে মুক্ত সুমন বাহিনী নামে পরিচিত একটি দল ১৫ থেকে ২০ জন সদস্য নিয়ে অবৈধভাবে গাছ কাটা শুরু করে।

খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সুমন বাহিনীর সদস্যরা বন বিভাগের দিকে চার রাউন্ড গুলি ছোড়ে। বন বিভাগ আত্মরক্ষার্থে পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযানে অবৈধভাবে কাটা ৪০ টুকরা সেগুন ও আকাশমনি গাছ উদ্ধার করে বন বিভাগের অফিস হেফাজতে নেওয়া হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন। এছাড়া চুনারুঘাট থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করেন। ডেপুটি রেঞ্জার ও বন বিভাগের বিশেষ বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কালেঙ্গা ফরেস্ট রেঞ্জার আব্দুল খালেক, কালেঙ্গা ফরেস্ট বিটের ফরেস্টার আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বন আইনে পৃথক মামলাও করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews