1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ট্রাক জব্দ এবং জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর চা বাগান ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হামিদনগর ও রাঘবপুর এলাকায় চা বাগান ও কৃষি জমি থেকে অবৈধভাবে উত্তোলিত বালু লোডিং করার সময় বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ট্রাকের চালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি মুচলেকায় স্বাক্ষর করেন।

অভিযানটি পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম।

এ সময় আনুমানিক ৪৫০ ঘনফুট বালু জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় বিজিবির একটি টিম সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও সরকারি জমি সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews