রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

বাহুবলে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক ও অস্ত্র কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন যে বাহুবলের মিরপুর বাজার সংলগ্ন পূর্ব জয়পুর এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আলকাছ মিয়া, রিনা আক্তার ও মনির আহাম্মেদের বসতবাড়িতে একযোগে অভিযান চালায়।

অভিযানকালে বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩.৫ কেজি গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ৬টি মোবাইল ফোন, ৫টি ছুরি, ২টি বড় চাকু, ৩টি দা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুরাল, চেইন দিয়ে তৈরি ৪টি অস্ত্র, ২টি কুরাল, ১টি বল্লম, ৮টি লাঠি, ২টি কেচি, ৬টি টর্চ লাইট ও ১টি স্ক্যানার।

এ সময় যৌথবাহিনী রিনা আক্তার (৩৪), পিতা— মৃত কামাল মিয়া এবং মনির আহাম্মেদ (২৮), পিতা— আব্দুল কাদেরকে আটক করে। আটককৃতদের স্থায়ী ঠিকানা পশ্চিম জয়পুর গ্রাম হলেও তারা বর্তমানে পূর্ব জয়পুর গ্রামে বসবাস করছিলেন।

অভিযান শেষে আটককৃত দুই আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ-এর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews