রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর উপর হামলা, ভাংচুর ও লুটপাট

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হাতুন্ডার সৌদি প্রবাসী জামাল শেখের ঘরে ঢুকে তার স্ত্রী কে মারাত্বকভাবে জখম করে দূর্বিত্তরা।

জানাযায়, সোমবার উপজেলার হাতুন্ডা গ্রামের প্রবাসীর স্ত্রী তার বসত ঘরের পাশে অনেকগুলো গাছ আগুণে পোড়া দেখতে পান। বিষয়টি তিনি কয়েকজন প্রতিবেশি কে অবহিত করতে গেলে, পাশের ঘরের মুকছুদ আলী, মোঃ নবীউর ও অলিউর তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তাদের আচরণে ভীত হয়ে প্রবাসীর স্ত্রী আত্মরক্ষার জন্য পাশের আহমদ আলীর ঘরে প্রবেশ করেন। আহাম্মদ আলী তাদের শান্ত থাকার কথা বলে মহিলাকে তার বসত ঘরে দিয়ে আসেন।

পরবর্তীতে,মকসুদ,নবীউর ও অলিউর মিলে   মহিলার ঘরে হামলা ও ভাংচুর চালান। মহিলার চিৎকারে প্রতিবেশিরা তাহাকে মারাত্নক আহত অবস্থায় উদ্বার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থলে গিয়ে জানাযায় যে,মকসুদ, অলিউর এবং নবীউর দীর্ঘদিন যাবৎ মহিলার উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করে আসতেছেন। তাহারা এলাকার সামাজিক সালিশ বৈঠক ও মানে না।  সাবেক  কাউন্সিলর মারুক বলেন,আমি বহুবার তাদের সমস্যা নিয়ে সামাজিক বৈঠক করতে চাইলে মুকসুদ বিষয়টি এড়িয়ে যায়।

প্রতিবেশিরা জানান, তাদের মধ্যে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। শালিস বৈঠকেও সুরাহা করা যাচ্ছে না। এর স্থায়ী সমাধান হওয়া জরুরী। অন্যথায় বড় ধরণের অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে।

বর্তমানে প্রবাসীর স্ত্রী তিনটি অবুঝ শিশু সন্তান নিয়ে হাসপাতালের বিছানায় আশংকায় দিন কাটাচ্ছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews