1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

শ্রীমঙ্গলে ত্রিপুরা আদিবাসীর ভুমি দখল, প্রাণনাশের হুমকি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

স্মরণ সিং, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকায় ত্রিপুরা আদিবাসী ব্যক্তি ইন্দ্র মোহন দেববর্মা তাঁর নিজস্ব তফসিলভুক্ত ৯০ শতক টিলাভুমি জবরদখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে শ্রীমঙ্গল থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী জানিয়েছেন, ঘটনার সময় স্থানীয়রা তাকে ভয়ভীতির মধ্যে রেখেছিলেন।

ঘটনাটি ঘটে ২১ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার সময় বালিশিরা পাহাড় মৌজাস্থ, যার জেএল নং ৭১, খতিয়ান নং ৪০১, দাগ নং ৫১৭ এবং ব্লক নং ৩। অভিযোগে দুইজনকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন রুহিন মিয়া (পিতা: ছফেদ মিয়া) এবং ছফেদ মিয়া (পিতা: মৃত ধনাই মিয়া), উভয়ই শ্রীমঙ্গলের শ্যামলি আবাসিক এলাকা সংলগ্ন।

অভিযোগে বলা হয়েছে, উভয় পক্ষ ভুমি জবরদখল, হুমকি ধামকি এবং উচ্ছেদের ঘটনায় ভূমি মালিককে ভয়ভীতির মধ্যে রেখেছেন। উচ্ছেদকারীর ছবি ও ঘটনার বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন উভয় পক্ষকে ডেকে বসিয়ে ভুমির মালিকানাসহ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগ প্রাপ্তির পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ পাহারায় রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews