1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হামলা মামলার আতংকে মোমবাতি সমর্থক, বললেন তাহেরী

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী প্রতীক ‘মোমবাতি’–র সমর্থক ও কর্মীদের মামলা, হামলা ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন।

লাইভ বক্তব্যে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “কথা পরিষ্কার—জনগণের রায়কে মূল্যায়ন করতে হবে। আর না হলে দেশপ্রেমিক জনগণ আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, তাঁর কর্মীদের উদ্দেশ্য করে ‘ডেভিল হান্ট’ চালানোর ভয় দেখানো হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত ও অনিশ্চিত করে তুলছে।

গিয়াস উদ্দিন তাহেরীর দাবি, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানো সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁর সমর্থকদের দমন করার চেষ্টা চলছে। তিনি অবিলম্বে এসব হুমকি বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন কিংবা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews