1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

দুই শতাধিক শীতার্তদের মাঝে ”পথের আলো’”র কম্বল বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও অসহায় এবং দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে পথের আলো স্বেচ্ছাসেবী সংগঠন । আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে বিদেশি কম্বল বিতরণ করা হয়।

সংগঠন প্রধান আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুইটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ইউ ট্রাভেলসের স্বত্তাধিকারী মোঃ নুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী ও মাদার লাভ এয়ার ট্রাভেলসের এক্সিকিউটিভ মোঃ শাহিন মিয়া এবং ফ্লাই বিডির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আঁখির উপস্থিতিতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির নির্বাহী কমিটির নেতাগণ দরিদ্র ও অসহায়দের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানান।

প্রধান অতিথি মোঃ নুর উদ্দিন বলেন, পথের আলো রাজারহাটে যে পরিমাণ সামাজিক ও মানবিক কাজ করছে। এটি উপজেলা থেকে জেলা পর্যায়ে মানবিকতার আলো ছড়াছে। তিনি আরও বলেন, পথের আলো যতদিন থাকবে ততদিন আমাদের সহযোগিতা ও ভালোবাসা সংগঠনের প্রতি অবিচল থাকবে।

উম্নতমাণের কম্বল পেয়ে সুবিধাভোগীরা বলেন, বাবা এই দামি কম্বল কোনা করি পায়া হামার অনেক উপকার হইল, তোমার গুলার জন্য দোয়া করি ও আরও আরও ভালো কাজ করো, আল্লাহ তোমার গুলার ভালো করবে।

শীতবস্ত্র বিতরণ সফল করতে সংগঠনের কিছু মেহমান ঢাকা থেকে আসেন এবং স্থানীয় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews