1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাটে বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথম দিনেই হবিগঞ্জের চুনারুঘাটে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, চলতি শিক্ষাবর্ষে উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মোট ২ লাখ ১২ হাজার ২৩৫টি বই বরাদ্দ পাওয়া গেছে, যার মধ্যে অধিকাংশ ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

অভিভাবকরা জানান, বছরের শুরুতেই বিনামূল্যে বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়বে এবং শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট