1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াতে ইসলামীর প্রার্থী

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ১২ দলীয় জোট জামায়াতে ইসলামী এই আসনটিও খেলাফত মজলিসকে ছেড়ে দিয়ে নির্বাচনী সমঝোতা করে। ফলে এই আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের নির্বাচন করবেন।

হবিগঞ্জ-৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির জেলা আমীর মাওলানা মখলিছুর রহমানকে। পরে দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াতে ইসলামীর প্রার্থী বদল করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করা হয়। কিন্তু জোট ও আসন সমঝোতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনিও।

এ বিষয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, ‘আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিকে এই আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছিল। কিন্তু জোটের সমঝোতার কারণে আমি নির্বাচন করছি না। দলের এই সিদ্ধান্ত আমি সাদরে গ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম— এই আসন যেন ইনসাফ ভিত্তিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যিনি নির্বাচিত হবেন, তিনি যেন জনগণের প্রতি ইনসাফ কায়েমের চেষ্টা করেন; এটাই আমার প্রত্যাশা। নির্বাচন না করলেও বর্তমান ও ভবিষ্যতে জনগণের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।’

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews