1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩-৪ জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। এতে বৃদ্ধ, নারী ও যুবকসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে বাদীকে বিজয় নগর সদর হাসপাতালে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনার সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়, যার ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা হলেন- ইউপি সদস্য নাসির মিয়া,হারুন মিয়া,শফিক মিয়া,সোহেল মিয়া, পলাশ,পিয়াশ, জীবন, হামিম,জুনাইদ, অন্তর প্রমুখ।
ইউপি সদস্য নাসিম মিয়া সহ অন্যান্যদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেরাও হামলা শিকার হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews