1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হবিগঞ্জ-৪ আসনের মোমবাতির প্রার্থীকে স্থানীয় জামাত নেতার হুমকি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : আলহাজ্ব পীর গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর অতীতের একটি ওয়াজের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় এক জামায়াত নেতা হুমকি দিয়েছেন।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মস্তোফা হোসাইন মস্তো তার ফেসবুক আইডিতে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে আসন্ন ২৬ ডিসেম্বর গাজীপুর ইউনিয়নের ডুলনা তরুণ ক্লাবের উদ্যোগে সুন্নী মহাসম্মেলনে আসলে দেখে নেয়ার হুমকি দেন!

বিশিষ্ট ইসলামী বক্তা আলহাজ্ব পীর গিয়াস উদ্দিন আত্ব তাহেরী হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্নী মহাজোট মনোনীত মোমবাতি প্রতীকের এমপি প্রার্থী।

স্থানীয় জামায়াতের সভাপতি মস্তুো মিয়া লিখেন, প্রশাসন ভন্ড তাহেরীর ওয়াজের অনুমতি দিলে দায়ভার প্রশাসনকেই নিতে হবে! ঐদিন দাড়ি পাল্লাকে কটাক্ষ করার দুঃসাহসের জবাব দেয়া হবে!

জামায়াত নেতার এমন পোস্টে ওয়াজ উদযাপন কমিটিতে আতংক ও সংশয় তৈরি হয়েছে। অনেকেই মব সৃষ্টির আশংকা করছেন।

ডুলনা ক্লাবের সুন্নী মহাসম্মেলন কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার রক্ষা করাটা রাষ্ট্রেরই দায়িত্ব। হাজার হাজার সুন্নী অনুসারিদের ঈমানী সম্মেলন নস্যাত করা এতটা সহজও হবে না। সুতরাং কোনো নেতা হুমকি দিয়ে থাকলে সেটা প্রশাসনকে অবগত করা হবে। যেহেতু ওয়াজ মাহফিল একটি ধর্মীয় অনুস্টান। পিছিয়ে যাওয়ার কোনো কারণ নাই।

এ ব্যাপারে ইসলামী আন্দলনের কেন্দ্রীয় কমিটির নেতা জনাব ইয়াসিন তালুকদার জানান, সম্প্রতিবান্ধব এই দেশে ধর্মীয় পোগ্রাম কিংবা সামাজিক পোগ্রাম করা নাগরিক অধিকার। সেই কাজে বাধা দেয়ার হুমকি শুধু উগ্রতাই ছড়ায় না এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এই দেশটা সবার। তাই উগ্রতা নয়, উদারতার মাধ্যমেই সবাইকে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে।

এ বিষয়ে ডুলনা তরুণ ক্লাবের সভাপতি মোঃ সুহেল মিয়া ডিউটিতে থাকায় (বাংলাদেশ পুলিশ) তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তরুণ ক্লাবের অন্যান্য সদস্যরা জানান, পুরনো ওয়াজের বয়ান শোনে ডুলনাবাসীর সুন্নী মহাসম্মেলন কেও হতে দেবে না, এটা সম্ভবই না। রাজনীতি ভালো বিষয় কিন্তু অন্যদের ঈমানী কাজে বাধা সৃষ্টি করার চক্রান্ত গুরুতর অন্যায়। ইনশাআল্লাহ এমন অন্যায় প্রশাসন ও সুন্নী জনতা হতে দিবে না। এমন অন্যায় কেও করতে চাইলে কঠিন হস্তে প্রতিহত করা হইবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews