Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে সমবায় সমিতির প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ!

By কালনেত্র
ডিসেম্বর ১১, ২০২৫ 1 Min Read
০

 

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থিত রাইট ভিশন সমবায় সমিতির বিরুদ্ধে অবৈধভাবে মূলধন সংগ্রহ, অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। সমবায়ের মালিক হুসনে মোবারক সুমন নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের ভাষ্যে, এ সমবায়টি যেন অতীতের কুখ্যাত ‘নিশান এনজিও’র পুনরাবৃত্তি।

পূর্ব চারাভাঙ্গা গ্রামের নাজমা আক্তার জানান, লাভের লোভ দেখিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়। একই গ্রামের আসমা আক্তারের কাছ থেকেও সংগ্রহ করা হয় ১ লাখ টাকা। জগদীশপুর বাজারের পান ব্যবসায়ী নন্দলালও জানান, তার ৩ লাখ টাকা এখনও ফেরত পাচ্ছেন না। ভুক্তভোগীরা বলেন, “লাখে আড়াই হাজার টাকার লভ্যাংশের প্রলোভনে আমরা টাকা দিয়েছিলাম। এখন মূলধনই ফেরত দিচ্ছে না। আমরা ন্যায় বিচার চাই।”

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক হুসনে মোবারক সুমন বলেন, “আমরা কোনো সুদি কাজ করি না। কিছু সমস্যার কারণে দেরি হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে আরও মানুষ প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাট থানা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে হবিগঞ্জ পুলিশ সুপার 

Next

মানবিক ডা.মিজানুর রহমান: বাহুবলবাসীর নির্ভরতার বাতিঘর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র