1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বকশীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে  ২ জনের কারাদণ্ড

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদে জিও ব্যাগ স্থাপনের স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

০৭ নভেম্বর (শুক্রবার) রাত ১২.৩০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৪০) নামের দুইজনকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের অপরাধে তাদের ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট