1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

দুর্গাপূজায় সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু’র শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুইবারের নির্বাচিত মেয়র, বিএনপি,র অন্যতম নেতা জনাব নাজিম উদ্দিন শামসু বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য এটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও আমাদের মাঝে আনন্দ ও মিলনের বার্তা নিয়ে আসে। সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

চুনারুঘাটের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারক-বাহক হিসেবে নাজিম উদ্দিন শামসু মেয়র, সর্বদা মানুষের পাশে থেকেছেন। তিনি বিশ্বাস করেন- ধর্মীয় উৎসব সবার। তাই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তিনি সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেন।

আসুন, এই উৎসবের  আহ্বানে আমরা ঘৃণা-বিদ্বেষ ভুলে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক।

তিনি বলেন, আমি সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। আমার বাবা, ভাই আপনাদের সেবা করেছেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে সম্মানি করেছেন। আমি দুইবার মেয়র নির্বাচিত হয়েছি, অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত  আপনাদের সেবা করব।

তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, এন টি সির পরিচালক সালেহ উদ্দিন এর বড় ভাই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews