1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আন্তর্জাতিক শিক্ষা দিবসের গুরুত্ব; কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ডেস্ক রিপোর্ট◾

আমাদের সবারই দায়িত্ব শিক্ষা বিস্তারে যার যার অবস্থান থেকে অবদান রাখা। শিক্ষা দারিদ্র নিরসন এবং ভবিষ্যত প্রজন্মকে উন্নয়নের পথ দেখায়।

আজ ২৪ জানুয়ারি ২০২৫। দিনটি জাতিসংঘ ঘোষিত একটি বিশেষ দিন। সারাবিশ্বে এ দিনটিকে ’আন্তর্জাতিক শিক্ষা দিবস’ হিসেবে পালন করা হয়। শিক্ষা যেহেতু মানুষের মৌলিক অধিকার, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে শিক্ষায় এর ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করে। এর মাধ্যমে শান্তি, উন্নয়ন এবং সমতা আনয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করার অঙ্গীকার করা হয়।

২০১৯ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি থেকে দিবসটি পালন করা শুরু হয়। সেখানে বলা হয় শিক্ষাদান শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সীমিত নয়। আমাদের সবারই দায়িত্ব রয়েছে শিক্ষাক্ষেত্রে সমতা আনয়নের জন্য যার যার স্থান থেকে অবদান রাখা। শিক্ষার ব্যাপকতাই দারিদ্র নিরসন করে বিশ্বে সমতা আনয়ন করতে পারে এবং ভবিষ্যত প্রজন্মকে উন্নয়নের পথে ধাবিত করতে পারে।

এবারের অন্তর্জাতিক শিক্ষা দিবস এর প্রতিপাদ্য হলো- ’কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা: স্বয়ংক্রিয়তার যুগের মানবিক ক্ষমতা সংরক্ষণ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট