1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চা শ্রমিকের কন্যা দেবী কর্মকারের এই অগ্রযাত্রা সমাজে আলো ছড়াবে—

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদন◾

দেবী কর্মকার, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগমখান চা বাগানে বেড়ে উঠা এক প্রতিভাবান শিক্ষার্থী। চানপুর তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের টমাস আলভা এডিসন বিজ্ঞান ক্লাবের সক্রিয় সদস্য। ক্লাবটি Bangladesh Freedom Foundation- BFF এর সহযোগিতায় সেবা কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

ছোটবেলা থেকেই সে পড়াশুনায় অনেক মেধাবী এবং বিজ্ঞানে রয়েছে তার প্রবল আগ্রহ ও উদ্দীপনা। তার মা-বাবা এবং তার শিক্ষকরা প্রতিনিয়তই তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যা তার এগিয়ে চলার পথে গুরুত্বপূর্ণ।

দেবী কর্মকারের বাবা বেগমখান চা বাগানের একজন শ্রমিক এবং মা একজন গৃহিনী। এই অভাব অনটনের মধ্যেও তারা তাদের মেয়ের শিক্ষার প্রতি অনেক মনোযোগি। সীমিত সামর্থের মধ্যেও মা-বাবার উৎসাহে সে পড়াশুনায় অনেক এগিয়ে।

দেবীর মা-বাবার এই অনুপ্রেরণা আমাদের শেখায়- ইচ্ছা শক্তি ও আন্তরিক চেষ্টা অগ্রগতিতে কোনো বাধা হতে পারে না।

আমরা প্রত্যাশা করি তার এই অগ্রযাত্রা সমাজে আলো ছড়াবে। এই মেধাবী কিশোরীর জন্য শুভকামনা।

সোর্স: সেবা

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট