1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

ঈমানের স্বাদ যেসব ইবাদতে বেশি অনুভূত হয়- কালনেত্র 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

➖

কালনেত্র প্রতিবেদন◾

ঈমান মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সব আমলের ভিত্তি স্বরূপ। মহান আল্লাহর প্রতি ঈমান ছাড়া আত্মার প্রশান্তি অর্জন অসম্ভব। আর ঈমানহীন আত্মা সবসময় ভয়কাতর, হীন ও দুর্বল থাকে। সে আত্মায় থাকেনা কোনো ধরনের স্থিরতা ও শান্তি। আল্লাহর প্রতি ঈমান হলো- নাজাত ও মুক্তির মূলমন্ত্র। ঈমানের অর্থ হলো, রাসুল (সা.) স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, সেগুলোর অবগতির দিকে লক্ষ করে বিস্তারিতভাবে বা সামষ্টিকভাবে বিশ্বাস করা।

 

হাদিসে রাসুল (সা.) ঈমানের স্বাদ বলতে কী বুঝিয়েছেন, তা নিয়ে হাদিসবিশারদদের মত-পার্থক্য রয়েছে। মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) মতে ঈমানের স্বাদ বলতে— ইবাদতের আগ্রহবোধ সৃষ্টি হওয়া। তৃপ্তি অনুভূত হওয়া ও দ্বীনের পথে দুঃখ-কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি হওয়া। জাগতিক বিষয়ের উপর দ্বীনকে প্রাধান্য দেওয়ার মনোবৃত্তি গড়ে ওঠা।

 

কাজি বাইজাভি (রহ.)এর মতে শরিয়তের অনুশাসন ও বিধি-বিধান পালন করা স্বভাবতই কষ্টকর মনে হলেও এর উপকারিতা ও প্রতিদানের প্রত্যাশায় তা যথাযথ পালনে আগ্রহ সৃষ্টি হওয়ার নাম হলো ঈমানের স্বাদ।

 

মুমিন তার ‘ঈমানের স্বাদ’ সব ইবাদত ও আনুগত্যে খুঁজে পায়। তবে যেসব ইবাদতে আল্লাহর নৈকট্য বেশি লাভ হয়, সেসব ইবাদতে ঈমানের স্বাদ বেশি অনুভূত হয়।

 

হাসান বসরি (রহ.) বলেন, ‘মানুষ তিন বিষয়ের স্বাদ হারিয়ে ফেলেছে : নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির (আল্লাহর স্মরণ)। যদি তোমরা এসব ইবাদতে স্বাদ খুঁজে পাও তবে তা অব্যাহত রাখো এবং সুসংবাদ গ্রহণ করো।

 

আর যদি না পাও তবে বুঝে নাও তোমার জন্য দরজা বন্ধ হয়ে আছে।’ (নাশআতুল ফিকরিল ফালসাফি ফিল ইসলাম: ৩/১৭৫)

দ.ক.ধর্ম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews