1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

 

আগামী ১৫ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

 

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যম কে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ অক্টোবর সকাল ১১টার দিকে ফলাফল প্রকাশ করা হবে। এ বছরের ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া ছয়টি পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে।

 

কোটা সংস্কার আন্দোলনের সময় ভয়াবহ সহিংসতার কারণে ৩০ জুন থেকে শুরু হওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষা ব্যাহত হয়। বাকি পরীক্ষা স্থগিত করা হয় এবং হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১১ সেপ্টেম্বর থেকে পুণরায় পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে।
তবে, কিছু এইচএসসি পরীক্ষার্থীর প্রতিবাদের মুখে গত ২০ আগস্ট বাকি পরীক্ষা বাতিল করা হয়।
নয়টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

তথ্যসুত্র: ডেইলি স্টার।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট