1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

চুনারুঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে সীরাতু্ন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ সুমন
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ সুমন◾

চুনারুঘাটে সীরাতুন্নবী (সা.) মাহফিল আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখা। শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ.স.ম কামরুল ইসলাম।

 

ভারপ্রাপ্ত সেক্রেটারি মীর সাহেব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুখলিছুর রহমান ও সেক্রেটারি কাজী মহসিন আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারী এডভোকেট খলিলুর রহমান, ৫নং শানখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট ফুলবাড়ী আজিজিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

 

সীরাত মাহফিলে বক্তারা রাসুল (সা.) এর বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা পেশ করেন এবং ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে রাসুল (সা.) এর আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা ও মেনে চলার তাগিদ দেন।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews