1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

বিতর্কিত চলমান ক্যারিকুলাম বাতিল চেয়ে ক্ষুদে শিক্ষার্থীর চিঠি- কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মোঃ শাহরিয়ার শামীম

আমি নাসিরাবাদ সরকারী স্কুলের একজন শিক্ষার্থী হই। দলগত শিখন-লিখনের নামে পরীক্ষা কেন্দ্রে পাঠ্যবই, ডিভাইস নিয়ে প্রবেশ করে বই ও ডিভাইসের সহায়তায় আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসকৃত প্রশ্নে ৫ ঘণ্টার ষাম্মাসিক (পরীক্ষা!) দিয়েছি।

এই ক্যারিকুলাম ভূয়া। ভূয়া ক্যারিকুলাম মানি না, মানতে পারি না। জাতিকে মেধাবিহীন, ধর্মহীন ও মেরুদণ্ডহীন করার চক্রান্তের অংশ হিসেবে এই ক্যারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। কেননা নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অভিভাবক, শিক্ষক, এমনকি শিক্ষাবিদদের মতামত নেওয়া হয়নি, হয়নি উক্ত বিষয়ে গবেষণাও। তাছাড়া বিদ্যালয়ের অনেক শিক্ষকবৃন্দের নতুন ক্যারিকুলামে পাঠদানের প্রশিক্ষণও নেই।

আমরা বিতর্কিত ক্যারিকুলামের পরীক্ষা বিহীন মূল্যায়ন পদ্ধতিতে আর আগামীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবো না।

শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালিন সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা কোমলমতি শিক্ষার্থীদের আকুল আবেদন বিতর্কিত চলমান ক্যারিকুলাম অনতিবিলম্বে বাতিল করা হোক।

মোঃ শাহরিয়ার শামীম
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। নাসিবাবাদ, চট্রগ্রাম

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews