মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

আ.লীগের কেন্দ্রীয় অফিস এখন ছাত্র-জনতার কার্যালয়- কালনেত্র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঢাকা◾ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ‘সাধারণ ছাত্র-জনতার কার্যালয়ের’ ব্যানার লাগানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ ব্যানার দেখা যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, গত বুধবার (৭ আগস্ট) বিকেলে কয়েকজনকে এ ব্যানারটি লাগাতে দেখা যায়।

তবে কাদের পক্ষ থেকে এ ব্যানার লাগানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

ওইদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews