1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

বদলে গেল বিএসএমএমইউর নাম ফলক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদন

বদলে ফেলা হয়েছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম ফলক। প্রতিষ্ঠানটিতে এখন ঝুলছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড।

শনিবার সকাল থেকে নতুন নামের ফলক ঝুলতে দেখা যায়।

হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক মানুষ জানিয়েছে, নতুন নামকরণের কাজ শুরু হয়েছে গত বুধবার রাত থেকে। সেই রাতেই মুছে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২ টার দিক থেকে বিএসএমএমইউর সি ব্লকের সামনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নাম লেখা বিভিন্ন সাইনবোর্ড। সেইসঙ্গে ডি-ব্লকের পুরোনো সাইনবোর্ডের উপরে বসানো হয় নতুন সাইনবোর্ড।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান, নাম বদলানোর কোনও আদেশ তারা এখনও পাননি।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার।

দেশে ক্ষমতার এই পালাবদলের পর বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ তাদের পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম বদলে ফেলা শুরু হয়। সরকারিভাবেই বেশকিছু বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয়। গত সপ্তাহেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশকিছু হলের নাম নিজেরাই পরিবর্তন করে নাম ফলক বসিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সেই নাম পরিবর্তনে সবশেষ সংযোজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ। দীর্ঘদিন যা পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল।

একাধিক চিকিৎসক ও কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নাম পরিবর্তন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে। খুব শিগগিরই হয়ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বললেন, প্রস্তাবনায় অনেক নাম এসছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাদের কোনও দ্বিমত নেই।

প্রশাসন দ্রুত প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানাবে বলেও জানান তিনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews