
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানকে সাময়িক বহিষ্কার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর, ২০২৬) হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সিদ্ধান্তে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানাযায়, দেওরগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল খানকে কুপিয়ে জখম, উপজেলা ছাত্রদলের সদস্য মুহিদ বিন আহাদ চার্লিকে রামদা হাতে দৌড়ানিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এবিষয়ে দেওরগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজল খান বাদী হয়ে ২৫ অক্টোবর বাল্লা রোডের মিজান মিয়ার ছেলে কামরুল হাসানকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
এছাড়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের সন্ত্রাসী হামলা। যা দেখে আতংকিত বাজারবাসি!
সূত্র জানান, কিছুদিন পরপর চায়নিজ কোরালসহ সাধারণ মানুষের সাথে দলের ক্ষমতা দেখানোর অভিযোগ আছে কামরুল হোসেনের বিরুদ্ধে। আর এসব অভিযোগ প্রমানিত হওয়ায় কামরুন হাসানকে জেলা ছাত্রদল বহিস্কার করেন।
এদিকে অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে বহিষ্কারের পর কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, তিনি এখনও তার অপরাধ কী তা বুঝতে পারছেন না।
দ.ক/চুনা-২৬