1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাটের তেলিউপ্তা জামে মসজিদ নির্মাণে বিভিন্ন অনিয়মের অভিযোগ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক তেলিয়াপাড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল

চুনারুঘাটের তেলিউপ্তা জামে মসজিদ নির্মাণে বিভিন্ন অনিয়মের অভিযোগ

আলা উদ্দিন চুনারুঘাট 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

চুনারুঘাটে তেলিউপ্তা জামে মসজিদ নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অর্থের হিসাব নিয়ে অস্পষ্টতা ও প্রতারণার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, নির্মাণকাজের ব্যয়ের হিসাব প্রকাশ এবং দ্রুত মসজিদ নির্মাণ সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. আনিস উল্লাহ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গ্রামবাসী ও মসজিদ কমিটির পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিস উল্লাহ জানান, প্রায় ১৫ মাস আগে শারজাহ ইন্টারন্যাশনাল কোম্পানি তেলিউপ্তা গ্রামের জামে মসজিদ নির্মাণের জন্য ২৬ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেয়। এ লক্ষ্যে কাজের সমন্বয় কমিটির সভাপতি আহমেদ আলী, সচিব দুলাল মিয়া ও কোষাধ্যক্ষ ইউনুছ উল্লাহর সঙ্গে চুক্তি করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তবে চুক্তিপত্রে কোম্পানির কান্ট্রি ডিরেক্টরের নাম ও স্বাক্ষর না থাকা এবং সাক্ষীদের স্বাক্ষর নিয়ে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কোম্পানির আশ্বাসে গ্রামের প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়।

পরে নির্মাণকাজ শুরু নিয়ে নানা জটিলতা দেখা দেয়। তাঁর অভিযোগ, কাজ শুরুর আগে জজ মিয়া নামের এক ব্যক্তি কোম্পানির কান্ট্রি ডিরেক্টরের পক্ষে দুই লাখ টাকা দাবি করেন। পরে গ্রামবাসী তাঁকে এক লাখ ৪০ হাজার টাকা দেন। কাজ শুরুর প্রায় এক সপ্তাহ পর ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কোম্পানির পরিচয়ে আসা আরেক ব্যক্তি টাকা ফেরৎ আশ্বাস দিলেও তা ফেরৎ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

মসজিদ নির্মাণকাজে নিম্নমানের ইট ও রড ব্যবহার এবং নির্ধারিত পরিমাণের তুলনায় কম সিমেন্ট ব্যবহারের অভিযোগও তোলেন আনিস উল্লাহ। তাঁর দাবি, ২৬ লাখ টাকার কাজের বিপরীতে বাস্তবে ১৪ লাখ টাকারও কম কাজ হয়েছে।

তবে বরাদ্দ, ব্যয় ও সম্পন্ন কাজের পরিমাণ সম্পর্কে গ্রামবাসী ও মসজিদ কমিটির কাছে পূর্ণাঙ্গ হিসাব নেই বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চুক্তি অনুযায়ী চার মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও কাজ সম্পন্ন হয়নি। ফলে গ্রামের মুসল্লিদের একটি টিনের ঘরে নামাজ আদায় করতে হচ্ছে। এ অবস্থায় মসজিদ নির্মাণে বরাদ্দকৃত অর্থ, উত্তোলিত বিল ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, নির্মাণকাজের গুণগত মান যাচাই, টাকা গ্রহণ ও ফেরতের আশ্বাসসংক্রান্ত অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত নির্মাণকাজ শেষ করে মুসল্লিদের স্বাভাবিকভাবে নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

আনিস উল্লাহ বলেন, কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং মসজিদ নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থেই তাঁরা এসব অভিযোগ তুলে ধরেছেন। এ বিষয়ে শারজাহ ইন্টারন্যাশনাল কোম্পানির কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews