1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

চুনারুঘাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের মতো চুনারুঘাটেও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গালিব চৌধুরী শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি প্লেটো, সক্রেটিস ও এরিস্টটলের সময়কার শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি শিক্ষকদের মহান পেশার মর্যাদা এবং চাকরিজীবনের শুরুতে নেওয়া অঙ্গীকার ও দায়িত্ববোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে করণীয় নিয়েও তিনি দিকনির্দেশনা দেন।

বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews