1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড চারপাশে কৃতী সন্তানের মেলা, তবু সমাজে এত অশান্তি কেন? আসামপাড়া বাজারে ইজারার টাকা জন্য শিশু শ্রমিককে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ হবিগঞ্জে H.B Nobo Utthan Social Organization-এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জুয়েল খান

চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাট প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে ৭০ বছরের বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে এলাকার একটি প্রভাবশালী ভূমিকেখো চক্র।

জানাযায়, চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে মোছাঃ মালেকা খাতুনের (৭০) ৭৪শতক ভূমি দখল করার পায়তারা করছে একই গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোঃ শফিক মিয়া (৬৫), মৃত হাজ্বী তারা মিয়ার ছেলে নূরুল ইসলাম (৬৫), হাজ্বী মোঃ সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), ও মোঃ রহমান মিয়ার স্ত্রী মোছাঃ জ্যোৎস্না খাতুন (৪০) সহ একদল ভূমিকেখো চক্র।

গত ৭ এপ্রিল সকাল ৯ঘটিকার সময় ঐ ভূমিকেখো চক্রটি মালেকা খাতুনের জমি দখল করতে যায়। এসময় মালেকা খাতুন বাধা দিলে ভূমিকেখো চক্রটি তাকে মারধর করে । ঘটনার পরে মালেকা খাতুন প্রাণভয়ে পীরেরগাও সরকার বাড়ির তার চাচাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন এবং চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের পর চুনারুঘাট থানার দারোগা কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান। থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য তারা মিয়ার ছেলে আবিদ মিয়া, মৃত আবদাল মিয়ার ছেলে দুহা মিয়া, মৃত আব্দুল মজিদের ছেলে ইকবাল মিয়া, মৃত আলফি মিয়ার ছেলে হাসন আলী, হাসন আলীর স্ত্রী জাহানারা, মৃত ফরিদ মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, আব্দুর রহমান এর মেয়ে আকলিমা আক্তারসহ ঐ ভূমিকেখো চক্রটি মালেকাকে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করছে। তাদের ভয়ে মালেকা বিচারের আশায় স্থানীয় ময়মরুব্বীদের কাছে ধন্না দিচ্ছেন।

মালেকা খাতুন এ বিষয়ে সংস্লীষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews