1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল আমিন ইসলাম। ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি।

আল আমিন ইসলাম মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি ও সংবাদকর্মী। পাশাপাশি তিনি মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
রাজনীতিতেও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে আল আমিনের। তিনি মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের সাবেক সহসভাপতি, মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদাঐর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের ভাষ্য, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এ কারণে আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থীতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে নির্বাচনে দলীয় সমর্থনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও শ্রেণি-পেশার মানুষের সমর্থন আদায় করাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চেয়ারম্যান প্রার্থী মো. আল আমিন ইসলাম বলেন, ‘‘আমি আদাঐর ইউনিয়নেরই সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’’
তিনি বলেন, ‘‘ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও চুরি প্রতিরোধ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেব। আদাঐর ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি।’’

দ.ক/এনএইচএম 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews