1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব- ফুল মিয়া

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬

 

আসাদ ঠাকুর, অমনিবাস: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামছুল আলম ফুল মিয়া নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, অসহায় ও দু:স্থদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এছাড়া, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও শালিস বৈঠকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরছেন।

এ বিষয়ে শামছুল আলম ফুলমিয়া বলেন, “আমি এই ইউনিয়নের একজন সন্তান হিসেবে সবসময় মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।”

মোঃ শামছুল আলম ফুল মিয়া সাবেক সেনা সদস্য ও উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক, গোছাপাড়া রিয়াসত উল্লা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগতা ও প্রতিষ্ঠাতা সম্পাদক, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির দীর্ঘ ১২ বছরের অভিভাবক প্রতিনিধি এবং সুতাংছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহ গ্রাম্য শালিস বৈঠকের একজন প্রভাবশালী বিচারক।

জনাব শামছুল আলম ফুল মিয়া সংসার জীবনে ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। এককন্যা বিএসসি, এমএসসি (ম্যাথ) কলেজ শিক্ষক, আরেক মেয়ে বিএসসি (ফিজিক্স) ইউসিসি-র ল্যাকচারার। পুত্রদ্বয়ের মধ্যে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ও আরেকজন রুস্টব মেডিক্যাল ইউনিভার্সিটি, রাশিয়ায় অধ্যায়নরত।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুল মিয়ার মতো যোগ্য ও মানবিক ব্যক্তি পরিষদের চেয়ারে বসলে ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews