বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চা শ্রমিকদের বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী ফয়সল- কালনেত্র

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লক্ষ ২,৭৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এই আসনের ২৮টি চা বাগানের প্রায় ৮০ হাজার ভোটার প্রার্থীদের মূল টার্গেটে ছিল। এবারের নির্বাচনে চা শ্রমিকদের মধ্যে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনজোয়ার ও সমর্থন লক্ষ্য করা গেছে। চুনারুঘাট ও মাধবপুরের চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ভোট দিয়েছেন। মজুরি বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতির কারণে শ্রমিকরা এবার ধানের শীষের দিকে বেশি ঝুঁকেছিলেন বলে ভোট সংখ্যা ও বিশ্লেষণে উঠে এসেছে।

২১ ইউনিয়ন, ২টি পৌরসাভা ও ২৮টি চাগানের ১৮৩টি ভোটকেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল পেয়েছেন ১ লক্ষ ৮৬,৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নী জুটের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট। তৃতীয় অবস্থানে খেলাফত মজলিসের প্রার্থী ড: আহমদ আব্দুল কাদের।

এদিকে, একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এই বিপুল ব্যবধানের জয় দলের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে চা শ্রমিকদের ভোট। তাঁর বিজয়ের ব্যাপারে সৈয়দ ফয়সল বলেন, ‘এই বিজয় চা শ্রমিক-সনাতনসম্প্রদায়সহ সকল মানুষের বিজয়, এতে আমার একার কোন কৃতিত্ব নেই। স্থানীয় ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমাকে ভোট দিয়েছেন। এই আসনের সবাই আমাকে নির্বাচিত করেছেন। তাই আগামীতে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। আশাকরি আপনারা আমার পাশে থাকবেন’।

অনানুষ্ঠানিক এ জয়ে চুনারুঘাট মাধবপুরের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করেছে বিএনপি’র কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য যে, হবিগঞ্জ-৪ আসনে চা শ্রমিকদের ভোট ঐতিহ্যগতভাবে যে প্রার্থীর দিকে যায়, সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews