1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

চুনারুঘাটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত—

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে সন্তোষজনক, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বশীলভাবে নিরাপত্তা নিশ্চিত করছেন।

তরুণ ভোটাররা জানান, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এসেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

কেন্দ্রগুলোতে নারী-পুরুষসহ সব বয়সী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট