
আসাদ ঠাকুর, অমনিবাসঃ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির ধানের শীষ ও সুন্নী জোটের মোমবাতি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস : নারী ভোটার ঝুঁকছে কোনদিকে ?
কালনেত্র প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট মাধবপুর উপজেলার পাড়া মহল্লা ও ইউনিয়ন জুড়ে চলছে ব্যাপক গনসংযোগ, ভোটের প্রার্থনায় ব্যস্তমুখর দিনপার করছেন নেতাকর্মীরা। ধানের শীষ ও মোমবাতি এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস লক্ষ্যনীয়। তবে কোনদিকে ঝুঁকছে নারী ভোটার এমন প্রশ্ন সচেতন মহলের।
আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুনারুঘাট মাধবপুর উপজেলার মাঠে ঘাঠে ভোটারদের ঘরে ঘরে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের প্রার্থীদের পক্ষে তৃনমুলের নেতাকর্মীরা প্রতিনিয়ত যাচ্ছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে ভোটের মাঠ সরগরম করে তুলেন প্রচার প্রচারনায়। বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ও সুন্নী জোটের প্রার্থী গিয়াস উদ্দিন আত্ব তাহেরীসহ তাদের কর্মীরাও ভোটের মাঠে সমান তালে প্রচারনায় ব্যস্ত। তরুন এবং যুবকরা নিরবিচ্ছিন্ন সময় দিচ্ছেন নিবার্চনী প্রচারনায়। উঠান বৈঠক, গ্রাম্য মিটিং, পথসভা কোন কিছু বাদ দিচ্ছেন না কর্মীরা।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় চলছেই বিরামহীন দলবেঁধে স্ব স্ব প্রার্থীদের লিফলেট হাতে নিয়ে ভোটের প্রার্থনায় কর্মী-সমর্থকসহ নেতারা। পাশাপাশি ধানের শীষ এবং মোমবাতি কর্মীরা গ্রামের নারী ভোটারদের নিজেদের আয়ত্বে আনতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। এই লক্ষে কাজ করছেন নারী নেত্রীরাও। তবে শেষ মুহুর্তে কোন পথে নারী ভোটার এখন সেটি দেখার পালা।
উপজেলার ইউনিয়নসমুহের অলিগলি জুড়ে সাদাকালো ব্যানারে চেয়ে গেছে। গ্রাম্য দোকানগুলোতে চা আড্ডা জমছেই নির্বাচনী আলাপচারিতায়। কারা জয়ী হলে ভাল হবে, মঙ্গল হবে এবং দেশে উন্নয়ন হবে এমন প্রশ্নে হিমশিম খাচ্ছে গ্রামেড় খেটে খাওয়া মানুষ।
জনগন পছন্দের প্রার্থীকে বাছাই করে নেতৃত্ব নিবার্চন করবেন। এতে জনগন বেকারত্ব দূরীকরণ, দুনীতি মুক্ত সমাজ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলাসহ সুন্দর বাংলাদেশ গঠিত হবে বলে আশা প্রকাশ করেন সাধারণ ভোটার সমাজ।
নিবার্চনের শেষ মুহুর্তে পাড়ামহল্লা জুড়ে প্রচারনার মধ্য দিয়ে সৎ, যোগ্য আর ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে কাকে বেচে নিচ্ছেন ভোটাররা? শেষ হাসি কে হাসবে ১২ ফ্রেরুয়ারি? এখন এটাই দেখার পালা—
দ.ক.সিআর.২৬