1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জ ৪ আসনের এমপি হলে ওয়াজ ফ্রি: তাহেরী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি : গজলের সুরে শুরু হয়ে ভোট চাওয়ার আহ্বানে শেষ—এমন ব্যতিক্রমী প্রচারণায় আলোচনায় এসেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী।

সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে আয়োজিত এক পথসভায় তিনি গজল পরিবেশন করেন- ‘আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি, আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি?’—এই গজলের সুরে উপস্থিত কয়েকশ মানুষ একযোগে কণ্ঠ মেলান।

গজল শেষে মুহূর্তেই বদলে যায় পরিবেশ। শান্ত ও আকুতিভরা কণ্ঠে তাহেরী বলেন,
‘ভাইজান, বাজান ভোটটা দিয়েনও।’ এতে উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পথসভায় তাহেরীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন তার এক কর্মী। প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তিনি বলেন,
‘এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ।’ এই ব্যতিক্রমী ভোট চাওয়ার দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সময় তাহেরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চেয়ে তিনি আরও ১১টি পথসভা করার ঘোষণা দেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল এবং ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্য প্রার্থীরা হলেন—খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট