বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটের আসামপাড়ায় তাহেরীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী হুজুরের নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে আয়োজিত এ জনসভায় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভাস্থলটি জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় তাহেরী হুজুর বলেন, “আমি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকায় উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব।” তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন।

জনসভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা তাহেরী হুজুরের বক্তব্যে সাড়া দিয়ে স্লোগান ও করতালির মাধ্যমে সমর্থন জানান।

এ সময় আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জনসংযোগ কার্যক্রম চালানো হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews