1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- সৈয়দ ইশতিয়াক 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম:  হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এম.পি এস.এম. ফয়সল সাহেব এর ছেলে সৈয়দ ইশতিয়াক  বলেছেন, আপনাদের মূল্যবান ভোটে আমার বাবা নিবার্চিত হলে মাধবপুর-চুনারুঘাটকে আধূনিক ও মডেল উপজেলায় রুপান্তর করা হবে।

আমাদের কোন লোভ-লালসা নাই। মহান আল্লাহ আমাদের যা দিয়েছেন তা প্রয়োজনের চেয়ে বেশী। তাই সরকারি যা বরাদ্ধ পাব তা সুষম বন্টন করা হবে। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।কেউ বৈষ্যমের শিকার হবে না।

তিনি বলেন, আমার পিতা কিশোর বয়স থেকেই মাধবপুর-চুনারুঘাট এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি। শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন,সেবামূলক কাজ করিয়েছেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন দলীয় মনোনয়ন দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন, তা শোধ করতে এবং দেশ ও জনগণের স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শুক্রবার(৬/২/২৬ইং) সকাল হতে গভীর রাত পর্যন্ত চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিবার্চনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

 

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু বলেন, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে তিনি সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার মাধ্যমে তিনি যে দায়িত্ব পেয়েছেন, তা পালনে সবাইকে একযোগে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন-বিগত ১৭ বছর দেশের মানুষভোট দিতে পারে নাই।দিনের ভোট রাতে হয়েছে।ফলে যোগ্য ও সৎ নেতার অভাবে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।তাই এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে বিজয়ী করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে ইনশাল্লাহ।

বিএনপি নেতা ও সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি উপস্থিত জনসাধারনকে বলেন আমার বাবা ফয়সল সাহেবকে শেষবারের মতো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা বাবার পাশাপাশি এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাব।

উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন আমার বাবা  সৈয়দ ফয়সল সাহেব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন।উনার শেষ বয়সে আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে উনার মুখে হাসি ফুটাই।

উক্তসভায় উপস্থিত বি এন পি নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সৈয়দ ফয়সল কে নির্বাচিত করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট