বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

রাজার বাজারে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) চুনারুঘাটের ঐতিয্যবাহী রাজার বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনী ​পথসবভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, ​এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ধানের শীষ প্রতীকই হোক আপনাদের আগামী দিনের আস্থার স্থল।”
​তিনি আরও বলেন- একজন উন্নয়নকামী জনদরদী প্রার্থীকে ভোট দেওয়া সময়ের দাবি।

​সমাবেশে সৈয়দ মোঃ ফয়সল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন- “আমি আপনাদেরই সন্তান। আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুরের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আপনাদের দোয়া ও ভোটই আমার শক্তি।

স্থানীয় নেতাকর্মী এবং ​উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews